Main Menu

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা শেষ, আসন বাড়ছে

বৈশাখী নিউজ ডেস্ক: মেডিক্যাল কলেজের এমবিবিএস ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা ১১টায় শেষ হয়েছে।

এদিকে গতবারের চেয়ে এবার ৭৫০টি আসন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

সকালে এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে আসন বাড়ানোর তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ‘উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের মেধাবী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার লড়াইয়ে অব্তীর্ণ হয়েছে। যারা মেধাবী ছাত্র-ছাত্রী তারাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া এবার আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে আসন সংখ্যা ৭৫০ বাড়িয়েছি।’

তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি নতুন ৫টি মেডিক্যাল কলেজের উদ্বোধন হবে চাঁদপুর, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা, নীলফামারীতে। সেজন্য আসন সংখ্যা বেড়েছে। এবার কঠোর নিরাপত্তার ভেতর দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed