Main Menu

দু’দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন সিইসি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জে দু’দিনের সফরে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে বিমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছাবেন তিনি। সেখান থেকে যাবেন সিলেট সার্কিট হাউসে। কিছু সময় বিশ্রামের পর বিকেল ৪টায় সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর রাতে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন সিইসি।

পরদিন শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় তিনি সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন। ওইদিন বিকেল ৩টায় সুনামগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।

পরদিন রোববার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধান নির্বাচন কমিশনার।

সিলেটে কর্মরত নির্বাচনী কর্মকর্তা এমদাদুল হক সিইসির এ সফরসূচির তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed