জাবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান অনুষদভূক্ত অর্থনীতি, ভুগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং লোক প্রশাসন বিভাগ। এসব বিভাগে ছাত্রদের জন আসন রয়েছে ১৬৩টি এবং ছাত্রীদের জন্যও ১৬৩টি। মোট ৩২৬ সিটের বিপরীতে ৩৩ হাজার ৮৯০জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
আর ফলাফলে আসনের দশগুন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল www.ju-admission.org থেকে জানা যাবে।
Related News
সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনীRead More
সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছেRead More



Comments are Closed