বিশ্ব শিক্ষক দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী আজ শুক্রবার (৫ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় আর্মি গলফ গার্ডেনে কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইাসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর এই দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য দিবসটি পালন করা হয়।
বিশ্বের ১০০টির মতো দেশে শিক্ষক দিবস পালিত হয়। এতে এডুকেশন ইন্টারন্যাশনাল ও এর সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।
Related News
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪Read More



Comments are Closed