কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের পা বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে বেপরোয়া ট্রাকের চাকায় পা হারিয়েছে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু মাহবুব হাসান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সড়কের দক্ষিণ বুড়দেও সেতুতে এ ঘটনা ঘটে।
পা হারানো শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। সে উপজেলার তেলিখাল গ্রামের লুৎফুর রহমানের ছেলে ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
মাহবুবের চাচা ফিরোজ মিয়া জানান, মাহবুব হাসান সকালে থানা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সিলেট-ভোলাগঞ্জ সওজ রাস্তায় এসে একটি ভাড়া মোটরসাইকেলের পিছনে বসে থানা বাজার রওয়ানা দেয়। মোটরসাইকেলটি সড়কের দক্ষিণ বুড়দেও ব্রীজটির উত্তরে পৌছামাত্র দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৬১৭) পিছন থেকে ধাক্কা দেয়।
এসময় মাহবুব ও মোটরসাইকেল চালক তানজির ছিটকে পড়ে। এসময় ট্রাকটি মাহবুবের বাম পায়ের ওপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুহূর্তে পা টি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় চালক তানজিরও আহত হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মাহবুবের চাচা বাদী হয়ে চালককে দায়ী করে একটি অভিযোগ দিয়েছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর এ সড়কে ট্রাক চাপায় প্রাণ হারান উপজেলার টুকেরবাজার এলাকার জলিল মিয়ার পুত্র জনি মিয়া। এর মধ্যে আরও কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed