শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন সুনামগঞ্জের পান্না
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন সুনামগঞ্জের রোখশানা সিদ্দিকা পান্না। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তিনি এ সম্মাননা পান।
বুধবার (৩ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। সিলেট নজরুল অডিটোরিয়ামে সিলেটের চার জেলার জয়িতারা অতিথিদের কাছ থেকে তাদের সম্মাননা গ্রহন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট বিভাগের ২০ জন এ সম্মানে ভুষিত হন।
সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্কাইপে-তে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল আহমদ, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
প্রসঙ্গত, রোখশানা সিদ্দিকা পান্না সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ও আয়শা সিদ্দিকার দ্বিতীয় কন্যা। তিনি ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed