ওসমানীতে বিমানের জরুরি অবতরণ, রক্ষা পেলেন ৬৫ যাত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং (জরুরি অবতরণ) করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে আসা ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
বিমানযাত্রী ও বিমান সুত্রের সাথে কথা বলে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি ৬০১ সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। বিমানটি উড্ডয়নের পর আকাশে বিমানের পেছনের একটি চাকায় (ল্যান্ডিং চাকা) সমস্যা দেখা দেয়। বিকাল ৪টা ১০ মিনিটের দিকে পাইলট এক চাকার ওপর ভর করে বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন। ওই বিমানে ৬৫ জন যাত্রী ছিলেন।
বিষয়টি যাত্রীদের অবহিত করেন পাইলট। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শুরু হয় তাদের কান্না। দ্বিতীয়বার চেষ্টা করে বিমান ল্যান্ড করতে সক্ষম হন পাইলট। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঐ বিমানের যাত্রী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ ‘বিমানের চাকায় সমস্যা হওয়ার পর পাইলট বিষয়টি যাত্রীদের জানান। তিনি প্রথম চেষ্টায় ল্যান্ড করতে পারেননি। পরে দ্বিতীয়বারের চেষ্টায় ইমার্জেন্সি ল্যান্ডিং করেন।’
তিনি আরো বলেন, ‘ফ্লাইট ল্যান্ড করার পর আমরা চারপাশে ফায়ার ব্রিগেডের গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত দেখতে পাই।’
বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত জানান, ‘চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইট অবতরণ করে।’
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, বিমানের পেছনের বাতাস কমে গেলেও বিমানটি অবতরণে কোন সমস্যা হয়নি। সন্ধ্যায় ইউএস বাংলার একটি ফ্লাইটে বিমানের একটি চাকা সিলেটে নিয়ে আসা হয়। চাকাটি পরিবর্তন করার পর বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানান তিনি। তবে, বিমানটি জরুরী অবতরণ করানো হয়নি বলে জানান তিনি।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed