ফেসবুকে লগ আউটের পরামর্শ বিশেষজ্ঞদের
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল কি-এর মাধ্যমে ফেসবুকের প্রায় পাঁচ কোটি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বেহাতের পর সামাজিক মাধ্যমটির ২৩০ কোটিরও বেশি ব্যবহারকারীকে লগ আউট করে আবার লগইন করতে পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
সে সঙ্গে ফেসবুকে লগইন করতে হয় এমন যে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ থেকেও লগ আউট করতে বলেছেন তারা। কোনো ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন এমনটা জানার পর তার অ্যাকাউন্টের অ্যাকসেস টোকেন ‘রিসেট’ করছে ফেসবুক।
পাঁচ কোটি অ্যাকাউন্টের প্রায় সবগুলোর অ্যাকসেস টোকেন এর মধ্যে ‘রিসেট’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে।
পূর্ব সতর্কতার জন্য ২০১৭ সালে ‘ভিউ অ্যাজ’ নিয়ে ত্রুটিতে পড়া আরও চার কোটি অ্যাকাউন্টের অ্যাকসেস টোকেনও রিসেট করা হয়েছে।
আইএএনএস-কে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের প্রধান গবেষণা বিজ্ঞানী চেস্টার উইসনিউইস্কি বলেন, এ মুহূর্তে লগ আউট করে আবার লগইন করাটাই দরকারি। একদম সত্যিই উদ্বিগ্নদের এটিকে একটি সতর্কবার্তা হিসেবে নেয়া উচিত।
সেই সঙ্গে তাদের উচিত ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমগুলোর নিরাপত্তা ও প্রাইভেসি সেটিংস যাচাই করা। ফেসবুকে আক্রমণ চালানো হ্যাকাররা কারা, কতদিন ধরে এ ঝুঁকি থাকবে আর এর ক্ষতি কতটা হবে তা এখনও জানা যায়নি বলে মত বিশেষজ্ঞদের। এর মাধ্যমে কারও প্রোফাইল ডেটা ছাড়াও তার ব্যক্তিগত মেসেজ, ছবি ও অন্য তথ্যও বেহাত হওয়ার শঙ্কা তাই এখনও রয়েই যাচ্ছে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed