নেপালকে ২-০ গোলে হারালো তাজিকিস্তান
স্পোর্টস ডেস্ক: নেপালের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে তাজিকিস্তান। মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলো দলটি। দক্ষিণ এশিয়ার দেশটিকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে তাজিকিস্তান।
নেপাল-তাজিকিস্তান ম্যাচের ২৭ মিনিটের সময় প্যানাল্টি থেকে পাওয়া গোলে প্রথমে এগিয়ে যায় তাজিকিস্তান। এই ১-০ তেই শেষ হয় প্রথমার্ধের খেলা। এরপর ম্যাচের ৭২ মিনিটের সময় দুর্দান্ত হেডে দ্বিতীয় গোল করেন তাজিকিস্তানের তুরুনভ কমরন। এতে ২-০ গোলে এগিয়ে যায় তাজিকিস্তান। খেলার শেষ পর্যন্ত আরো কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এর আগে খেলার ২৭ তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতরের তাজিকিস্তানের স্ট্রাইকার ইরগাশিভ জাহাঙ্গীরকে ফাউল করেন নেপালের অনন্ত তামাং। সাথে সাথে বেজে ওঠে রেফারির বাঁশি। পরে তাজিকিস্তান অধিনায়ক ফথখুল্লো পেনাল্টি শর্ট নিলে গোল কিপারের পাশ দিয়ে গোল লাইন অতিক্রম করে বল জালে প্রবেশ করে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে মাঠে গড়ায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপপর্বের দ্বিতীয় এই ম্যাচটি।
বঙ্গবন্ধু কাপের গত আসরের চ্যাম্পিয়ন নেপাল। এবারও শিরোপা স্বপ্ন নিয়ে এসেছে গোপাল মহারজনের শিষ্যরা। কিন্তু মাঠের লড়াইয়ে তাজিকিস্তানের চেয়ে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে ছিল নেপাল। ম্যাচের শুরুর কয়েক মিনিট তাজিক ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখলেও পরে খেলেছে এলোমেলো ফুটবল। সময় গড়ানোর সাথে সাথে মাঝমাঠে নিয়ন্ত্রণ নিয়েছে তাজিকিস্তান। এরপর ডান-বাম দুই উইং ব্যবহার করে একের পর এক আক্রমণের ঢেউ আচড়ে ফেলেছে নেপালের ডিফেন্সে।
ফল পেতে দেরি হয়নি তাজিকদের। ম্যাচের ২৬ মিনিটে বাড়ানো বল ধরে নেপালের বক্সে ঢুকে পড়েন ইরগাশেভ জাহঙ্গীর। হাত দিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দেন নেপাল ডিফেন্ডার অনন্ত তামাং। বেজে ওঠে রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সহজেই গোল করেন তাজিক অধিনায়ক ফাতখুল্লয়েভ ফাতখুল্ল।
দ্বিতীয়ার্ধে কিছুটা গতিময় ফুটবলের চেষ্টা করে নেপাল। কিন্তু পাল্টা আক্রমণ থেকে ৬৯ মিনিটে ফের এগিয়ে যায় এবারই প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপে খেলতে আসা তাজিকিস্তান। নেপালের বক্সের ডান প্রান্ত থেকে তাজিক অধিনায়ক ফাতখুল্লয়েভের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তুরনভ কমরন।
ম্যাচের ২ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে আসা বল ধরে বক্সে থাকা মোহাম্মদ রহিমভ জোরালো শট নিয়েছিলেন। ঝাঁপিয়ে পড়ে সেই শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক বিকেশ খুথু। ১১ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে নিরাজনের বাড়ানো বল ধরে তাজিকদের বক্সে ঢুকে পড়েছিলেন সুজাল শ্রেষ্ঠ। রহিমভ কর্ণারের বিনিময়ে সে যাত্রায় রক্ষা করেন দলকে।
প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় ডিবক্সের ঠিক বাইরে থেকে নাজারভ আখতামের শট ঝাঁপিয়ে ঠেকান নেপাল গোলরক্ষক বিকেশ। দুই মিনিট পর বক্সে ফাতখুল্লুয়েভের সামনে একা ছিলেন নেপাল গোলরক্ষক। তবে শট নিতে ব্যর্থ হন তাজিকিস্তানের অধিনায়ক।
২৬ মিনিটে বাড়ানো বল ধরে নেপালের বক্সে ঢুকে পড়েন ইরগাশেভ জাহঙ্গীর। হাত দিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দেন নেপাল ডিফেন্ডার অনন্ত তামাং। বেজে ওঠে রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সহজেই গোল করেন তাজিক অধিনায়ক ফাতখুল্লয়েভ ফাতখুল্ল।
ম্যাচের ৩৫ মিনিটে ডান উইং থেকে নাজারভের শটে বক্সে লক্ষ্যভ্রষ্ট হেড নেন আব্দুগফ্ফরভ। মিনিট দুয়েক পরে ফাউল করে হলুদ কার্ড দেখেন নেপালের আদিত্য চৌধুরী।
৫০ মিনিটে তাজিকিস্তানের বক্সে ডান প্রান্ত দিয়ে বল পেয়েছিলেন নিরাজন খাদকা। কিন্তু শট নিতে ব্যর্থ হন এই মিডফিল্ডার। দুই মিনিট পর দারুণ এক সুযোগ পেয়েছিল তাজিকিস্তান; কাজে লাগাতে পারেনি। ৫৫ মিনিটে নেপালের ডিফেন্ডার দিনেশ রাজবনশির ক্রসে বক্সে লক্ষ্যভ্রষ্ট হেড নেন বিশাল। ৬৩ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইরগাশেভ। ৭২ মিনিটে সুজাল শ্রেষ্ঠর বুলেট গতির শট ডান দিকে ঝাঁপিয়ে পড়েন ঠেকিয়ে দেন তাজিকিস্তানের গোলরক্ষক রিজোয়েভ রুস্তম। দুই মিনিট পর কড়া ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখেন তাজিক অধিনায়ক।
আগামী বৃহস্পতিবার ফিলিস্তিনের মুখোমুখি হবে তাজিকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে নেপাল শনিবার লড়বে ফিলিস্তিনের বিপক্ষে।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed