নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের (মোবাইল নম্বর পোর্টাবিলিটি-এমএনপি) বহুল প্রতিক্ষীত সেবা আজ সোমবার থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হক জানান, রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই এ সেবা চালু হবে।
এছাড়া সোমবার সকালে এ বিষয়ে বিটিআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে গত বুধবার টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গ্রাহকের ভালো সাড়া পেলে পরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হবে।
গ্রহক পর্যায়ে এই সেবা পেতে বিটিআরসি ৫০ টাকা ফি নির্ধারণ করেছে। এমএনপির জন্য আবেদনের পর গ্রাহককে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং যদি কোনো গ্রাহক পুরোনো অপারেটরে ফিরে যেতে চান তাহলে তাকে অপারেটর পরিবর্তন হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed