Main Menu

ফেঞ্চুগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের দক্ষিণ শরিফগঞ্জ গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় দক্ষিণ শরিফগঞ্জের মৃত ছিফাত উল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবার জানায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে ১০/১২ জন অস্ত্রধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এসময় ঘরের সবাইকে জিম্মি করে ৫টি মোবাইল ফোন, নগদ ৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল পালিয়ে যায়।

খবর পেয়ে রোববার সকালে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরী ডাকাতির শিকার বাড়িটি পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed