বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়েজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
গ্রেফতার ফয়েজুল ইসলাম বিয়ানীবাজারের ছোটদেশ গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
বিয়ানীবাজার থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়, ফয়েজুল ইসলামের বিরুদ্ধে “নিরাপদ সড়ক চাই” এর ব্যানারে কোমলমতি ছাত্রদের উস্কানি দিয়ে সরকারি কার্যকলাপ, যানবাহন, যন্ত্রপাতি ও সরকারী সম্পত্তি, সর্বসাধারণের জনপথের কার্যক্ষমতা ব্যাহত করা, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি করার উদ্দেশ্যে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় রুজুকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় ফয়েজুল ইসলামকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক নাশকতামূলক মামলা রয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed