বিধবা মহিলাকে রোটারী ক্লাবের ঘর প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর পক্ষ থেকে আজ শুক্রবার এক বিধবা মহিলাকে ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে।
ক্লাবের লো-কষ্ট হাউজিং প্রজেক্ট’র আওতায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামের দুঃস্থ নারী সূর্যবান বেগমকে এবছর গূহায়নের আওতায় আনা হয়েছে।
সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের আইপিডিজি প্রফেসর ডঃ মোহাম্মদ তৈয়ব চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আরসি সিলেট সেন্ট্রালের এই প্রকল্প অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মানবিক কাজ জনমনে রোটারীর ইমেজ বৃদ্ধি করেছে। তিনি আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে গেষ্টঅব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাস ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারীয়ান পিপি মোহাম্মদ রেজাউল করিম রেজা, এডিশনাল পাস ডিস্ট্রেক্ট সেক্রেটারী এম এম আমিন সোহেল।
ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান এম এ রহিম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারীয়ান পিপি জিয়াউল হক, রোটারীয়ান পিপি নজরুল ইসলাম, রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, রোটারীয়ান আইপিপি অধ্যাপক সাব্বির আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর অর্থায়নে ১৪তম সেমিপাকা ঘরটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় তিন লক্ষ টাকা।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed