নবীগঞ্জে ১৯ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৯টি সরকারি ও বেসরকারি বিদ্যালয় এবং মাদ্রাসার ৫ম ও অষ্টম শ্রেণীর ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার অজয় কুমার দাস, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ও পরিষদের উপদেষ্টা আবু সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ, নবীগঞ্জ জে.কে মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎয়ের ডাইরেক্টর শফিকুর রহমান, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী রঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন মিয়া, নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সহসভাপতি ছুরুক মিয়া, সাধারণ সম্পাদক ও পরিষদের উপদেষ্টা গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, যুগ্ম সম্পাদক সমীরন দে, প্রধান শিক্ষক সুবিনয় দাস,ধীরেশ দাস, রাজীব দত্ত, সঞ্জিত মোহন ঘোষ, রুহুল আমিন, সবিতা রায়, সহকারী শিক্ষক ফাহিমা খানম, শাহ তাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পরিষদের উপদেষ্টা জনাব আব্দুল হাফিজ মিয়া, বাউসা ইউনিয়নের শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও তাজ উদ্দিন কেজি স্কুলের প্রধান শিক্ষক ইছমত মিয়া প্রমুখ।
উক্ত পরীক্ষার হল নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পরিষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন, হল পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন পরিষদের আব্দুর রহমান, শাহীন আলম, হুমায়ুন আহমেদ, শামসুদ্দিন, জাহাঙ্গীর মিয়া, আবু বক্কর, মহসিন মিয়া, অলিউর রহমান ও দ্বিগবিজয়।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed