Main Menu

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষে নিহতের নাম জনি আহমদ (১৮)।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ক্যাডেট কলেজের সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

সিলেট আম্বরখানা পুলিশ ফাঁড়ির এস আই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed