সিলেটে ৯৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের এসএমপির মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে ও সিনিয়র এএসপি পীযূষ চন্দ্র দাসকে সাথে নিয়ে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল অভিযানটি পরিচালনা করেন বলে জানান র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
আটক দুই মাদক ব্যবসায়ী হলো- জকিগঞ্জের বাকরশাল গ্রামের আজিজুর রহমানের ছেলে বাবুল আহমেদ (৩৫) ও শাহপরান থানাধীন কুশিঘাট এলাকার আলম নুর মিয়ার ছেলে মো. রিপন (২৮)।
এ সময় তাদের কাছ থেকে ৯৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৮৫ হাজার টাকা।
এদিকে পিক-আপটিকে থামার সংকেত দিলে আরো ২ জন মাদক ব্যবসায়ী গাড়ি থেকে পালিয়ে যায়। তারা হলো- জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের ময়না মিয়ার ছেলে জালাল মিয়া (৩৩) ও মহরম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৩০)।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঙ্গবদ্ধভাবে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত পিকআপ ও আটক মাদক ব্যবসায়ীদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া পলাতক দুজনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed