Main Menu

ওসমানীনগরে বুকে ছুরিকাঘাত করে বৃদ্ধকে হত্যা

ওসামনীনগর প্রতিনিধি:: সিলেটের ওসামনীনগর উপজেলার কুরুয়া এলাকার ইসলাম ফিলিং স্টেশনের সামনে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার প্রাইভেট কার চালক কামরুজ্জামান বাঁচাতে এগিয়ে আসলে তিনিও আহত হন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়ালিছ মিয়া (৬০)। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাঘবপুর গ্রামের বাসিন্দা।

স্খানীয়রা জানান, রাতে নিজস্ব প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন ইয়ালিছ মিয়া। পথে ইসলাম ফিলিং স্টেশনের সামনে এলে তিনজন দুর্বৃক্ত পথরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে চালক কামরুজ্জামান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ালিছকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনা রাতে ঘটলেও খবর পেয়েছি শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে। বৃদ্ধের বুকে ছুরিকাঘাত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed