সিলেটে ভুয়া ইন্স্যুরেন্সধারী ২০ গাড়ির বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে চলাচলকারী ভুয়া ইন্স্যুরেন্সধারী গাড়ির বিরুদ্ধে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর সহযোগিতায় অভিযান চালিয়েছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
অভিযানে ইন্স্যুরেন্সের ভুয়া কাগজপত্র থাকায় ২০টিরও বেশি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারি কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে সার্জেন্ট মামুনুর রশিদ ভূঁইয়াসহ ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশকে সহযোগিতা করেন সিলেট ইন্স্যুরেন্স ক্লাবের পক্ষ থেকে গ্রীণডেল্টার জগতজ্যোতি ভট্টাচার্য্য, ফিনিক্সের অলক শ্যাম, পিপলসের এনামুজ্জামান, প্রগতির দেবাশীষ কুমার সিংহ, এশিয়া প্যাসিফিকর মো. ফজলুর রহমান, বিজি আইসির শেখর দে ও ফেডারেলের আজীমুদ্দৌলা।
অভিযানে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১১টি, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আরো ৯টি ভুয়া কাগজপত্র জব্ধ করা হয়।
ইন্স্যুরেন্সের ভুয়া কাগজদারী গাড়ির চালকরা জানান, পুলিশি মামলা এড়াতে গাড়ির মালিকরা অল্প টাকায় সিলেট কোর্টের আইনজীবী সহকারিদের কাছ থেকে এসব ভুয়া ইন্স্যুরেন্সের কাগজপত্র নেন।
অভিযানকালে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারি কমিশনার পলাশ রঞ্জন দে বলেন, সিলেট ইন্স্যুরেন্স ক্লাবের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং ভুয়া ইন্স্যুরেন্সধারীদের ধরতে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
পরে উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি। অভিযানে ২০টিরও অধিক গাড়িতে ভুয়া ইন্সুরেন্সের কাগজপত্র পেয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
ট্রাফিক বিভাগের এই সহকারি কমিশনার জানান, ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর অফিস ছাড়া অন্য কোথাও থেকে ভুয়া ইন্স্যুরেন্স করার ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানীগুলো। প্রতারিত হচ্ছেন গাড়ির মালিকরাও। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি গাড়ির মালিকদের সচেতন করার লক্ষ্যে এই অভিযান।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed