ছাতকে ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে খাবারের হোটেল ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাউয়া বাজারে সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে ও সুনামগঞ্জ র্যাব-৯ এর এএসপি আব্দুল খালেক ও ডিএডি নাসিম রেজাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রির এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫টি প্রতিষ্ঠানকে পচা, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করে।
এদের মধ্যে জাউয়া বাজার ইসলাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, তিন ভাই রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মসান্না রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, তাওহিদা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, হাবিব বেকারিকে ২ হাজার টাকা ও রাজা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানদার ও ফল ব্যবসায়ীরা জরিমানার অর্থ এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যান
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed