সিলেটে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে আজিজুর রহমান শাকিল নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাকিল ঔ গ্রামের আনোয়ার আলীর ছেলে এবং সিলেট সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার (২৫ সেপ্টম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজ বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাতের খাবার না খেয়ে নিজ শয়নকক্ষে যান শাকিল। পরে রাতের খাবারের জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed