হবিগঞ্জে স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে স্কুলছাত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার চুনারুঘাটের সাতছড়ি জঙ্গল থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
এসময় অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বানিয়াচং উপজেলার পাতারিয়া গ্রামের মৃত প্রফুল্লা সরকারের ছেলে রিপন সরকার (১৯) এবং সদর উপজেলার মজলিশপুর গ্রামের মিরাজ আলীর ছেলে কিতাব আলী (১৮)। তাদের কাছ থেকে একটি ছোড়াও জব্দ করা হয়।
হবিগঞ্জ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, সদর উপজেলার রামপুর গ্রামের কাঠমিস্ত্রী অভিনয় সূত্রধরের ছেলে অভিজিৎ সূত্রধর (১১)। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে ফিরে খাওয়া-দাওয়ার পর খেলা করতে যায় অভিজিৎ। এ সময় রিপন ও কিতাব আলী তাকে অপহরণ করে সাতছড়ি জঙ্গলে নিয়ে যায়। সেখান থেকে ফোনের মাধ্যমে ওই স্কুলছাত্রের বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির বাবা ডিবি পুলিশের স্মরণাপন্ন হন। রাতে চুনারুঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশ কল ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই অপহরণকারীকে গ্রেফতার এবং স্কুলছাত্রকে উদ্ধারে সক্ষম হয়।
এসআই ইকবাল বাহার আরো জানান, মুক্তিপণের ১০ লাখ টাকা আদায়ের পর শিশুটিকে হত্যার পরিকল্পনা ছিল বলে স্বীকার করেছে অপহরণকারীরা। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed