চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ ৫ জন নিহত এবং আহত হয়েছেন ৬জন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঠাকুরদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহিউদ্দিন (৬৫), শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল ইসলাম (৪০) ও মোশারফ হোসেন (২৬)। তাদের সবার বাড়ি উপজেলার ঠাকুরদিঘি এলাকায় বলে জানান স্থানীয়রা।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহেল সরকার জানান, সকালে চট্টগ্রাম থেকে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার ঠাকুরদিঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশা ও পথচারীর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোচালকসহ পাঁচজন নিহত ও আহত হন কমপক্ষে ছয়জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই আরো জানান, ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed