Main Menu

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি পরিবার খুন

প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি পরিবারের ৩ সদস্য খুন হয়েছেন।

খুন হওয়া বাংলাদেশিরা হলেন- মো. ইউনুস, তার স্ত্রী ও মেয়ে। জানা গেছে, ইউনুস তার আফ্রিকান স্ত্রী ও তার মেয়েকে নিয়ে কপিনবাবা এলাকায় বসবাস করতো।

গত ২১ সেপ্টেম্বর শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আফ্রিকান নাগরিক পরিবারটির ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ওই পরিবারের সবাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ইউনুসের হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা। নিহত ইউনুসের বাড়ি নারায়ণগঞ্জ সদরের আলিরটেক ইউনিয়নে।

Share





Related News

Comments are Closed