হবিগঞ্জে সড়কে গণডাকাতি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি করেছে ডাকাতরা। এসময় তারা যানবাহনে যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি সড়কে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রহাতে নিয়ে রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি শুরু করে। পরপর প্রায় ২০টি গাড়িতে ডাকাতরা যাত্রীদের মারধর করে মূল্যবান মোবাইল ফোন, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, একদল ডাকাত কয়েকটি সিএনজি আটকিয়ে মোবাইলসহ কিছু টাকা পয়সা নিয়ে যাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে গেছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed