রাজধানীতে ১৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ৭ মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: গত সপ্তাহে রাজধানীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর রাজধানীর খিলগাঁও ও রামপুরা থানায় এসব মামলা করা হয়েছে।
সব মামলাতেই বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
তিনি জানান, পুলিশের কাজে বাধা দেয়া, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে এসব মামলা হয়েছে। খিলগাঁও থানার ৩ মামলায় ৭৩৬ জনকে আসামি করা হয়েছে। আর রামপুরা থানায় চারটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) নাদিয়া জুঁই বলেন, বিএনপির সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মামলাগুলো হয়েছে। বিক্ষোভের দিন ও বিক্ষোভের আগে-পড়ে এসব মামলা হয়েছে। মামলাগুলোয় বিএনপির কেন্দ্রীয় কোনো নেতাকে আসামি করা হয়নি বলেও দাবি করেন এসি।
উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচন ও বিরোধী দলের আন্দোলনকে সামনে রেখে আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এর আগে পল্টন, মতিঝিল, শাহবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি, লালবাগ ও শাহআলী থানায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের আসামি করা হয়েছে।
বিএনপির দাবি রাজনৈতিক কারণে এসব গায়েবী ও ভৌতিক মামলা করা হয়েছে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed