চট্রগ্রাম-ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে নগরের পাঁচলাইশে প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন এবং ঝিনাইদহে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসব ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে ‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে ও ঝিনাইদহের মহেশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের প্রাইভেটকারে থাকা মো. ফারদিন (১৮) ও সিএনজি অটোরিকশার চালক মো. হানিফ (৪০)। ফারদিন নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে। ঝিনাইদহে নিহত রেজোয়ান (১২) মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের টালভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, পাহাড়চূড়ার ওই ক্লাব থেকে মাইক্রোবাসটি নামছিল আর প্রাইভেটকারটি ঢুকছিল। সিএনজি অটোরিকশাটি ওই দুই পরিবহনের পাশে ছিল। এমন সময় ত্রিমুখী সংঘর্ষে কয়েকজন অাহত হয়। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে ২ জনের মৃত্যু হয়।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ আলম জানান, রেজোয়ান স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র। সকালে স্কুলে যাবার সময় উপজেলার ভৈরবা বাজার তেলপাম্পের পাশে ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রাশেদ আলম।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed