সিলেটে ‘নকল হিজড়াদের’ গ্রেপ্তারের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে হিজড়া পরিচয়কারী নকল হিজড়াদের গ্রেফতারের দাবিতে এসএমপি পুলিশ কমিশনার বরাবর অভিযোগ প্রদান করা হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) এসএমপি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া, আলেয়া হিজড়া, বিউটি হিজড়া, লিপি হিজড়া, সাজু হিজড়া, রানী হিজড়া, পাখি হিজড়াসহ সংস্থার সকল সদস্য বৃন্দ।
তারা অভিযোগে উল্লেখ করেন, রানা ভূইয়া নামের এক যুবক সিলেট নগরীতে হিজড়া পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করে থাকে। এমনকি সিলেটস্থ বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদেরকে হিজড়া বানিয়ে সমাজের কাছে তাদের সমকামীতায় বাধ্য করে। এসকল নকল হিজড়াদের নিয়ে একটি গ্রুপ তৈরী করে সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের কাছ থেকে বিভিন্ন ফায়দা হাসিল করছে। এমনকি আসল হিজড়াদের মারধর করছে বলে অভিযোগে প্রকাশ।
রানা ভূইয়া সিলেট নগরীর জালালাবাদ পার্কের ভিতরে প্রতিদিন সন্ধার পর নকল হিজড়াদের নিয়ে আড্ডা জমায় এবং এখান থেকে যুবকদের বিক্রি করে থাকে বলে অভিযোগ করেন হিজড়ারা। হিজড়াদের দাবী এই নকল হিজড়া বানানোর কারিগর রানা ভূইয়াকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলূক শাস্তি প্রদান করা হোক।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed