Main Menu

সিলেটে গাঁজা সহ আটক ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানের ৩য় দিন ২২ সেপ্টেম্বর শনিবার শাহপরান মাজার সংলগ্ন, টিলাগড় সরকারি কলেজ সংলগ্ন, দক্ষিণ সুরমা মোমিনখলা হুমায়ুন রশীদ চত্তর সংলগ্ন, ভার্থখলা, ক্বীনব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ২জন মহিলা সহ ৩জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: এরশাদ মিয়ার উপস্থিতিতে পরিচালিত অভিযানে ৩টি মোবাইল কোর্টের মামলা দায়ের করা হয়েছে এবং ২জন নারী সহ ৩জন আসামীকে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে অর্থদন্ড ও শাস্তি প্রদান করা হয়েছে।

দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা ও গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ র‌্যাব, এসএমপি এবং এপিবিএন এর প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

দেশের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা।

Share





Related News

Comments are Closed