নরসিংদীতে নৌকা ডুবে ভাইবোনসহ ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাবতে নৌকাডুবিতে ভাইবোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেলাব উপজেলার ইব্রাহিমপুরে ব্রহ্মপুত্র নদে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভৈরবের বাঁশগাড়ী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সামিয়া আক্তার (৮) ও ছেলে তামিম মিয়া (৬) এবং বেলাব উপজেলার জংগুয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার (১৬)।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভৈরবের বাঁশগাড়ী গ্রামের সাইফুল ইসলামের দুই শিশুসন্তান বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে দুপুরে অন্য আত্মীয়দের সঙ্গে একটি কোষা নৌকায় ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হয়। এসময় কোষা নৌকাটি ডুবে গেলে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভাইবোনসহ ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed