Main Menu

সিলেটে নিটল মটরস’র গাড়ী মেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিটল মটরস্ লিমিটেড ও জালালাবাদ মটরস সিলেট শাখার উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ রহিম টাওয়ারের পাশে ময়না মিয়ার মার্কেটে ২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে ফিতা কেটে ৪দিনব্যাপী গাড়ীর মেলা’র উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফসিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমাদ বলেন, নিটল মটরস লিমিটেড দীর্ঘ ৩০ বছরেরও বেশী সময় ধরে টাটা মটরসের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের অর্জিত অভিজ্ঞতার আলোকে আমরা গ্রাহকদেরকে বিশ্ব মানের গাড়ী সরবরাহ ও বিক্রত্তোর সেবা প্রদান করছি।
তিনি আরও বলেন, গ্রাহকদের অতি সহজে গাড়ী সরবরাহ, বিক্রয়োত্তর সেবা এবং যন্ত্রাংশের সহজ প্রাপ্তির সুযোগ সৃষ্টি করে দেয়ার লক্ষ্যে নতুন নতুন শো-রুম প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটা মটরস লিমিটেডেনর প্রডাক্ট ম্যানেজার ভিশাল শরমা, নিটল মটরস লিমিটেডের পরিচালক এস.এ ফারুকী, সিইও মোস্তাক আহমদ, জি.এম সিরাজুল ইসলাম, এস.সি.ডি প্যাসেঞ্জার এর প্রডাক্ট ম্যানেজার শহিদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে নিটল মটরস এর এস.সি.ভি ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ বাহাদুর আলম বলেন, সিলেট সিটি কর্পোরেশন ও আঞ্চলিক পরিবহন কমিটির অনুমোদক্রমে সিলেট সিটি কর্পোরেশনের সরাসরি তত্তাবধানে চালু হতে যাচ্ছে সিলেট সদর হতে বিভিন্ন রুটে টাউন বাস সার্ভিস ও স্পেশাল গেইট লক চেয়ার কোস সার্ভিস। বাস সার্ভিস চলাচল করবে সিলেট সদর হতে সালুটিকর, বটেশ্বর, হাজীগঞ্জ, গোলাপগঞ্জ ভায়া হেতিমগঞ্জ, বিশ্বনাথ ভায়া রশিদপুর, জালালপুর ভায়া সিলাম, কামালবাজার, লামাকাজি, সুরুউল্লাহ বাজার ভায়া বাঘা পরগনা, বিছনাকান্দি ও জাফলং (পর্যটন বাস), বিয়ানীবাজার স্পেশাল গেইটলক বিরতিহীন সার্ভিস।

Share





Related News

Comments are Closed