Main Menu

মাধবপুরে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের পাশে অজ্ঞাত এক নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই তারেক উজ জামান জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed