সিলেটে ছাত্র শিবিরের ৫ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর শ্যামলী আবাসিক এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতা কর্মীকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহপরান থানাধীন শ্যামলী আবাসিক এলাকার ১নং রোডস্থ ৩৭ নং বাসা থেকে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া বাজার গ্রামের আলতাব আলীর পুত্র ও সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক গালিব আহমদ (২৭), একই উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র ও ছাত্রশিবিরের সদন্য আব্দুল জলিল (২১), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম গ্রামের আসাদ উদ্দিনের পুত্র ও ছাত্রশিবিরের কর্মী ময়েজ আহমদ সাজু (২০), সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম গ্রামের মো. সিরাজুল ইসলামের পুত্র ও ছাত্র শিবিরের সাথী নজরুল ইসলাম সাব্বির (২৩), ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুনিয়া নগর গ্রামের মো. আবুল কালামের পুত্র ও ছাত্রশিবিরকর্মী মো. নাজমুল হোসেন প্রকাশ বাবু (২৬)।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহপরান থানাধীন শ্যামলী আবাসিক এলাকার ১নং রোডস্থ ৩৭ নং বাসার একটি মেস থেকে শুক্রবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে এ পাঁচজনকে আটক করা হয়।
পরে তাদের থানায় এনে উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ সরকার বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে শাহপরান থানায় ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ঘ ধারায় মামলা (নং-২৩, তারিখ-২১/০৯/১৮খ্রিঃ ) দায়ের করেন। পরে আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed