Main Menu

চুনারুঘাটে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নিখোঁজ শিশুকে উদ্ধার করে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয়েছে।

এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় রাত্রিকালীন টহল ডিউটির সময় রাত আনুমানিক দেড়টায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্ত্বরে অজ্ঞাতনামা এক শিশুর সন্ধান পায়। শিশুটিকে জিজ্ঞাসাবাদে তার নাম নাজমুল হক শান্ত, পিতা- জুয়েল মিয়া, সাং- সাদেকপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ বলে জানা যায়। বিষয়টি মহানগর গোয়েন্দা শাখার উর্ধ্বতন অফিসারদের অবহিত করে শিশুটির মা-বাবাকে জানানো হয়।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর শাকি মোহাম্মদ হাফিজিয়া মাদ্রসায় যাওয়ার সময় সকাল অনুমান ১১টার দিকে নাজমুল হক শান্ত হারিয়ে যায়। তার মা-বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে চুনারুঘাট থানায় একটি জিডি করে (জিডি নং- ১০০৬, তারিখ ২০/০৯/২০১৮ইং)। শিশুটিকে তার বাবা জুয়ের মিয়া এবং চাচা বাচ্চু মিয়ার নিটক বুঝিয়ে দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed