Main Menu

সিলেট কোতোয়ালি থানায় নতুন ওসি সেলিম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ সেলিম মিয়া। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিক ভাবে কোতোয়ালি মডেল থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

জানা যায়, সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদে বদলি হওয়ার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগেও তিনি বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় কর্মরত ছিলেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।

Share





Related News

Comments are Closed