সিলেটে ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফয়েজ উল্ল্যাহ্ ও জাহাঙ্গীর আলম পরিচালিত ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রণে এ অভিযানে নেতৃত্ব দেন সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) নগরীর জিন্দাবাজার ও জেল রোড এলাকায় ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রণ অভিযান পরিচালনাকালে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয়ের কারনে ৪টি কারখানা ও দোকান মালিকের বিরুদ্ধে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে হামদার্দ ল্যাবরেটরীকে ১২ হাজার টাকা, আযাদ অটো মিলকে ৩ হাজার টাকা, ইছান মসলা মিলকে ২ হাজার টাকা এবং ঘোষ ডেইরীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed