সব স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু ২৮ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সব স্কুলে মাধ্যমিকের নির্বাচনী (টেস্ট) পরীক্ষাসহ সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা আগামী ২৮শে নভেম্বর থেকে শুরু হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ ডিসেম্বর এবং ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।
শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের প্রথম দিকেই যেন পরীক্ষাগুলো শেষ করা হয়। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হতে পারে। সে কারণে ডিসেম্বরের প্রথম দিকে যাতে পরীক্ষা শেষ করা যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাবলিক পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত দিন-তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, জেএসসি ও জেএসডি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে তা শেষ হবে ১৮ নভেম্বর। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।
এদিকে এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর এবং ফল প্রকাশ হবে ৫ নভেম্বর। এইচএসসির নির্বাচনি পরীক্ষা ২৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৩ ডিসেম্বর এবং ফল প্রকাশ হবে ১০ ডিসেম্বর। মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ ডিসেম্বর। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed