দোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারাবাজারে পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নিজাম উদ্দিনের ২ বছরের শিশু পুত্র রাজা মিয়া পরিবারের সবার অগোচরে তাদের ঘরের সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাকে কোথাও পায়নি। শেষে শিশুটির লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে আশপাশের লোকজন তার লাশ উদ্ধার করেন।
শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed