সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশি হামলা এবং থানায় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছা্সবেক দল।
নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে কাজিটুলা বাজারে গিয়ে মিছিল শেয হয়। মিছিল শেযে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধরী শামীম। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায়, অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা ও মহানগর স্বেচছাসেবক দল নেতা মল্লিক আহমদ, আমিন উদ্দিন , দেলওয়ার হোসেন চৌধরী, আকবর আলী খান, এ,জে সুহেল, জাভেদ আহমদ জীবন, ইফতি আহমদ সুমিম, সাহেদ আহমদ, সালেক আহমদ, রাসেল আহমদ খান, আজিজ খান সজিব, বাইন উদ্দিন , ফারুক আহমদ, দেলোয়ার হুসেন, জাহেদ আহমদ, সুমন জালালী, আশিক আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, জামাল বক্স, সাজ্জাদ হুসেন আরমান, সাহান, সাহিন আহমদ, সামু, সাজু প্রমুখ।
মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধরী শামীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও হাবিব উন নবী খান সোহেল সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধরী শামীমের বাসায় পুলিশি হামলার নিন্দা ও থানায় গায়েবী মামলা দায়েরে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় উদ্বুদ্ধ পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্টদের বহন করতে হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed