চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সাইফুল উপজেলার লাল কেয়ার গ্রামের আব্দুস সহিদের ছেলে।
পুলিশ জানায়, সাইফুলের সঙ্গে একই উপজেলার হিমালিয়া গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে চিহ্নিত গাছ পাচারকারী চাঁন মিয়ার সঙ্গে প্রায় ২ বছর ধরে পূর্ব বিরোধ চলছিল।
সোমবার (১৭) সেপ্টেম্বর সাইফুল তার শ্বশুরবাড়ি হিমালিয়া গ্রামে বেড়াতে যান। পর দিন বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই এলাকায় চাঁন মিয়ার সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের মাথায় আঘাত করে চাঁন মিয়া।
পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, গাছ পাচারকে কেন্দ্র করে তাদের দু’জনের মাঝে বিরোধ ছিল। এর জের ধরে চাঁন মিয়া দা দিয়ে আঘাত করে সাইফুলকে খুন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed