মৌলভীবাজারে হাতির আক্রমণে ছাত্রদল নেতার মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্য হাতির আক্রমণে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীমের (৪০) মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে জুড়ী উপজেলার সাগরনাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের আমজদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফুলতলা থেকে শামীম ও অপর একজন সাগরনাল–ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফিরছিলেন। পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হন তারা। এ সময় অপরজন পালিয়ে যেতে পারলেও সকালে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শামীমের মুখে হাতির পায়ের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed