Main Menu

এমসি কলেজ শিক্ষার্থী সাজ্জাদের সন্ধান মিলেছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ আহমদের। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সাজ্জাদের পরিবারের সদস্যরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাকে নিয়ে সিলেট আসেন বলে জানা গেছে।

সাজ্জাদের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই মিজানুর রহমান।

গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় নগরীর টিলাগড় থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাজ্জাদ আহমদ। সাজ্জাদ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পশ্চিম নোয়াগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে।

সাজ্জাদের সন্ধান পাওয়ার খবর জানিয়ে তার বড় ভাই মিজানুর রহমান বলেন, আমরা এখন গাড়িতে। ঢাকা থেকে সাজ্জাদকে নিয়ে বাড়ি ফিরছি। এর বেশি এখন কিছু বলতে পারবো না।

এদিকে, সাজ্জাদ নিখোঁজ হওয়ার আগেরদিন ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় টিলাগড় এলাকা থেকেই নিখোঁজ হওয়া ইমাদ উদ্দিন (২৪) এর সন্ধান এখনও পাওয়া যায়নি। সন্ধান মিলেনি ডিবি পুলিশ পরিচয়ে জকিগঞ্জ থেকে তুলে নেওয়া ডা. মাহফুজ আলম (৩০) এরও।

Share





Related News

Comments are Closed