Main Menu

সিলেটে দেড় কোটি টাকার সুপারি জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে দুই ট্রাক ভারতীয় চোরাই সুপারির চালান জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৬টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় রাজু আহমদ নামে এক ট্রাক চালককে আটক করা হয়। তবে পালিয়ে যায় অপর চালক।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সকাল ৬টার দিকে দুই ট্রাক ভারতীয় সুপারির চালান জব্দ করা হয়েছে। এসময় এক ট্রাক চালককে আটক করা হয়। অপরজন পালিয়ে যায়।

তিনি আরো জানান, ট্রাক দু’টিতে ৫০ বস্তা সুপারি রয়েছে। প্রতিবস্তা সুপারির বাজার মূল্য ২৮ হাজার টাকা। সেই হিসাবে ৫০ বস্তা সুপারির মূল্য প্রায় দেড় কোটি টাকা।

Share





Related News

Comments are Closed