মৌলভীবাজারে বুধবারের হরতাল প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে ডাকা বুধবারের (১৯ সেপ্টেম্বর) আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) নামের সংগঠনটি।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ খালেদ সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুনাহিম কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অচিরেই মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন করা হবে এ মর্মে পৌর মেয়র ফজলুর রহমানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হলো।
এর আগে, গতকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দ্রুত মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছিলেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনের পর একই দাবিতে কাজ করে আসা সবক’টি সংগঠন এ হরতালের বিরোধীতা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ইতোমধ্যে মেডিকেল কলেজের ঘোষণা দেয়ার পরও এ হরতাল কর্মসূচি নিয়ে জনরোষে পড়ে সংগঠনটি।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed