সিলেট জেলা বিএনপির খতমে কোরআন ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মাতা চম্পা খানমের রুহের মাগফেরাত কামনা করে জেলা বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আসর নগরীর নগরীর সোবহানীঘাটস্থ মৌবন জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মাতা চম্পা খানমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও কারামুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ূ, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীসহ সকল গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনায় মোনাজাত এবং সর্বোপরী দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এম. নুরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি আব্দুল মান্নান, আশিক উদ্দিন চৌধুরী, এ.কে.এম. তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, ওসমান গণি, জেলা উপদেষ্ঠা আহমেদুর রহমান চৌধুরী মিলু, মাজহারুল ইসলাম ডালিম, হাজী বাবুল মিয়া, জেলা যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর সাংগঠনিক সম্পাদত মাহবুব চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মহানগর দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, জেলা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, শ্রম সম্পাদক সুরমান আলী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খান, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সমবায় সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, তাঁতী সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক এম.এ. মালেক, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে অ্যাডভোকেট ইসরাফিল আলী, আব্দুল মালেক, আব্দুল লতিফ খান, দিলওয়ার হোসেন জয়, এনামুল হক মাক্কু, সিরাজুল ইসলাম সিরাজ, ফারুক আহমদ, গিয়াস আহমদ মেম্বার, শামসুল হক, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, গুলজার আহমদ, মকসুদুল করিম নুহেল, খন্দকার ফয়েজ, মতিউর রহমান আফজল, আলী আহমদ আলম, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, তোফায়েল আহমদ, জামাল আহমদ, সাহেদ আহমদ, ফয়জুর রহমান ফয়েজ, এনামুল হক পাবেল, মাসুম আহমেদ, লিটন আহমেদ, জাকির হোসেন, আব্দুর রহমান সাইজুল, আব্দুল হাসিব, আবুল কালাম, আশরাফ উদ্দিন রাজিব, রুবেল ইসলাম, মাসুম আহমদ লস্কর, আব্দুল মুকিত, শামসুদ্দীন শুভ, সুমন আহমদ বিপ্লব, হাফিজুর রশিদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed