Main Menu

সিলেটে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজনের বয়স ২২ এবং অন্যজনের বয়স ১৮। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সিলেট জিআরপি থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- রাত ১০টার দিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এই দুই যুবক লাফিয়ে ট্রেনে উঠতে যায়। তখন ট্রেনে উঠতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাৎক্ষণিক তাদের পরিচয় জানা না গেলেও তারা সিলেট ক্বীন ব্রিজে রিকসা ঠেলতো বলে জানিয়েছেন ওসি জাহাঙ্গীর।নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed