গণধর্ষণের অভিযোগে অভিনেতার ছেলেসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে অভিনেতা এআর মন্টুর ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার রওশনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে নির্যাতিত তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মিথুন (২০) নাট্য অভিনেতা এআর মন্টুর ছেলে। তার বাড়ি আশুলিয়ার মধ্য গাজিরচটে ও অন্যজন একই এলাকার মহিদুল হাসানের ছেলে আরফান (২২)।
স্থানীয়রা জানান, আশুলিয়ার গাজিরচট এলাকায় ছোট বোনের বাড়িতে বেড়াতে আসে তার বড় বোন।
পরে শনিবার বিকেলের দিকে স্থানীয় মিথুন ও আরফানসহ চার বখাটে তাদের বাড়ির ভেতরে জোর করে প্রবেশ করে ধর্ষিতার ছোট বোন ও তার স্বামীকে একটি কক্ষে আটকে রাখে। এ সময় বেড়াতে আসা ওই তরুণীকে পাশের কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ছাড়াও এ বিষয় কাউকে জানালে তাদের মেরে ফেলারও হুমকি দেয় তারা।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, নির্যাতিত তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed