সাবেক এমপি শাহ আজিজ আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অফিস: সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনের সাবেক সংসদ সদস্য (১৯৯৬-২০০১), বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আজিজুর রহমান আর নেই ।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি–রাজিউন) । তিনি গত কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে হাসপাতালে ভর্তি ছিলেন। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর হযরত শাহ জালাল (র:) দরগাহে অনুষ্টিত হবে।
পরে মরহুমের মরদেহ সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার খুজগীপুর মান উল্যা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধা শাহ আজিজ সিলেট-২ (১৯৯৬-২০০১) বিশ্বনাথ-বালাগঞ্জ, ওসমানীনগর নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি মহকুমার ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শাহ আজিজ বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
মুক্তিযোদ্ধা শাহ আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ প্রমুখ।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed