ধর্মপাশায় বজ্রপাতে জেলে নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে তোফায়েল (২২) নামের এক জেলে নিহত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরিচাকুড়ি বিলে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।
তোফায়েল ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা এলাকার খালিশাকান্দা গ্রামের মোস্তফার ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তোফায়েল একটি ছোট নৌকা নিয়ে তার নিজ গ্রামের পাশে মরিচাকুড়ি বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার সময় সন্ধ্যা ৬টার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মরিচাকুড়ি বিলে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। তার পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম নেওয়াজ বজ্রপাতে জেলে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed