Main Menu

১২ জেলায় সরকারি হলো আরো ১৪ কলেজ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের ১২টি জেলায় নতুন করে আরো ১৪টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। ১৪টি কলেজ নিয়ে এখন দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ৬১৭টি।

বুধবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual4 Ad Code

সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী আত্তিকরণ বিধিমালা-২০১৮ এর অনুযায়ী জেলা ও উপজেলাধীন ১৪টি কলেজ ১০ সেপ্টেম্বর সরকারিকরণ করা হয়। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হলো।

সরকারিকরণ হওয়া কলেজগুলো হলো- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, ফরিদপুরের সালথা উপজেলার সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ডিগ্রি কলেজ, ময়মনসিংহর ঈশ্বরগঞ্জের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রি কলেজ, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদাহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজ উদ্দিন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা মহিলা কলেজ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোবিন্দগঞ্জ কলেজ।

Manual6 Ad Code

এখন সরকারি হওয়া শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code