বিয়ানীবাজারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম নীলিমা আক্তার। সে বাহাদুরপুর এলাকার আফতাব আলীর কন্যা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নীলিমা তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ সে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে প্রতিবেশী ফয়জুল ইসলামের একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নীলিমার ঝুলন্ত লাশ দেখতে পান তারা।
খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নীলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More
সিলেটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুলRead More



Comments are Closed